মুন্সিগঞ্জে বঙ্গবন্ধুর ভাষ্কর্য নিয়ে ফেইসবুকে কটুক্তি করায় থানায় জিডি
120

মুন্সিগঞ্জ, ২ ডিসেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য নিয়ে ফেইসবুকে কটুক্তি করায় সিরাজদিখান থানায় জিডি করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ চৌধুরী এ নিয়ে সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গত ২৫ নভেম্বর AK Azad নামের একটি আইডি থেকে বঙ্গন্ধুর ভাস্কর্যের ছবি দিয়ে লিখা হয় “গভীর রাতে এটা দেখে শয়তানও ভয় পাবে”।

ফেইসবুকের আরেকটি আইডি Hm Shahalom Shahalom নামে কমেন্ট করেছে ‘শয়তানের প্রতিচ্ছবি’। সিরাজদিখান থানার জিডি নং ৩৭।

জিডিতে ১ নং আসামী শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের সোন্ধাদিয়া গ্রামের একে আজাদ (কালিম) ও ২ নং আসামী সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের পাড়াভৌম (নন্দনকোনা) গ্রামের মৃত আজগর আলীর ছেলে শাহালম (৪২)।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক জানান, এটা একটা ধর্তব্য অপরাধ। এমন ঘটনা হাজার হাজার। তাই তদন্তে সময় লাগবে। জিডি হয়েছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ