২ আসনের সাংসদ এমিলির করোনা
134

মুন্সিগঞ্জ, ১ ডিসেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মুন্সিগঞ্জের কোন সংসদ সদস্যের করোনায় আক্রান্তের ঘটনা এই প্রথম।

সাংসদ এমিলির ব্যাক্তিগত সহকারী মাহবুবুর রহমান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে তিনি (সাংসদ এমিলি) ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

সাগুফতা ইয়াসমিন এমিলি মুন্সিগঞ্জের লৌহজং ও টংগিবাড়ী এলাকার সংসদ সদস্য। ১৯৬২ সালের ৩ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। তার বর্তমান বয়স ৫৮। তিনি জাতীয় সংসদের সাবেক হুইপ ছিলেন।

সোমবার (৩০নভেম্বর) সংসদ ভবন মেডিকেল সেন্টারে পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হলে মঙ্গলবার প্রাপ্ত ফলাফলে তার কোভিড-১৯ পজেটিভ আসে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ