মুন্সিগঞ্জে ফ্ল্যাট ভাড়া নিয়ে ইয়াবা বেচতেন যুবক, ৬০০ পিসসহ ধরলো ডিবি
52

মুন্সিগঞ্জ, ১৬ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুরপাড় এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে ইয়াবা বিক্রির অভিযোগে মো. জিল্লুর রহমান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জোড়পুকুরপাড় এলাকার বড়বাড়ি মোড়ের তামিম স্টোরের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জিল্লুর রহমান কাগজীপাড়া এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে। তিনি জোড়পুকুরপাড় এলাকায় গিয়াসউদ্দিনের মেয়ের জামাই সজিব মিয়ার পাঁচতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে জিল্লুর রহমানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই কামরুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ