মুন্সিগঞ্জে পিকআপে পরিবহনকালে ২৮ কেজি গাঁজাসহ আটক যুবক
মুন্সিগঞ্জ, ২৪ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকায় পিকআপে পরিবহনকালে ২৮ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নীল রঙের একটি পিকআপকে চ্যালেঞ্জ করে।
এসময় গাড়িতে থাকা মো. সাহাবুদ্দিন পেদাকে (২৮) জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেখানো জায়গা থেকে দুটি প্লাস্টিকের বস্তার মধ্যে ৭টি আলাদা পোটলা, যেগুলো কালো স্কচটেপ দিয়ে মোড়ানো থেকে সর্বমোট ২৮কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য পাঁচ লাখ ৬০ হাজার টাকা।
আটক সাহাবুদ্দিন বরগুনা জেলার আমতলী থানার চাউলো বাজার এলাকার নাসির পেদার পুত্র।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। এছাড়া মাদকগুলো কার কাছে সরবরাহ করা হচ্ছিলো বা কিভাবে পরিবহন করা হলো এসব বিষয় উদঘাটনে গোয়েন্দা পুলিশ কাজ করছে।









