মুন্সিগঞ্জে পল্লী বিদ্যুৎয়ের গ্যারেজে অগ্নিকাণ্ড, ফ্যান-মিটার ক্ষতিগ্রস্ত
16

মুন্সিগঞ্জ, ১১ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় গ্যারেজে থাকা গুরুত্বপূর্ণ মালামাল বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১২টা ৪ মিনিটে সিরাজদিখান বাজার এলাকার পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের গ্যারেজে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণরূপে নির্বাপণ করা হয়।

অগ্নিকাণ্ডে গ্যারেজে থাকা পুরোনো সিলিং ফ্যান, মিটার, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে গ্যারেজে থাকা একটি ডাবল-কেবিন পিকআপ, সাতটি মোটরসাইকেল, দুটি ট্রান্সফরমার, গ্যারেজের অবকাঠামোসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল আগুনের কবল থেকে রক্ষা পায়।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের গুরুত্বপূর্ণ সম্পদ বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ