মুন্সিগঞ্জে নিষেধাজ্ঞা শেষে মার্কেট খুলেছে, প্রথম দিনে ক্রেতা কম
123

মুন্সিগঞ্জ, ১০ মে ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে সরকার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত দোকান-পাট, মার্কেট-শপিংমল খুলতে নির্দেশনা দিলেও মুন্সিগঞ্জে ২ ঘন্টা কমিয়ে সে নির্দেশনা বাস্তবায়ন করার ঘোষনা দেয় জেলা প্রশাসন।

অন্যদিকে জেলা প্রশাসনের নির্দেশনা না মানলে মুন্সিগঞ্জ পৌরসভা মাইকিং করে দোকান-মালিকদের জরিমানা করার হুশিয়ারি দেয়।

এর মধ্যেই রোববার মুন্সিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় দোকান-পাট, মার্কেট-শপিংমল খোলেন ব্যবসায়ীরা। তবে দুপুর ২ টা বাজতেই আবার নিয়ম মেনে সব বন্ধ হয়ে যেতে থাকে। সরেজমিনে রোববার সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এসব চিত্র দেখা যায়।

মার্কেট খোলা থাকলেও প্রথমদিনে ক্রেতা ছিলো কম। আবার বিভিন্ন নির্দেশনায় হতবিহ্ববল দোকান মালিকরা অনেকে দোকানই খোলেননি।

মুন্সিগঞ্জ শহরের বাজার রোড এলাকায় কাপড়ের দোকানে কথা হয় এক ক্রেতার সঙ্গে। তিনি বলেন, ‘সামাজিকতা রক্ষায় আমাদের বিভিন্ন প্রয়োজন মেটাতে হয়। আর না হলে এই অবস্থায় মার্কেটে আসতাম না।’

মুন্সিগঞ্জ ধলাগাও, সিপাহীপাড়া, রিকাবীবাজার, মুক্তারপুর ফেরিঘাট, মুন্সিরহাট, চিতলিয়া ও বাংলাবাজার বাজারেও দেখা যায় একই চিত্র।

এদিকে নিষেধাজ্ঞা ভাঙ্গার প্রথম দিনে মুন্সিগঞ্জের সড়কে গাড়ি চলাচলও বেরে গেছে। অনেকটা অবাধে চলাচল করতে পারছে সব ধরনের গাড়ি।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ