মুন্সিগঞ্জে নদীর পাড়ে পাওয়া গেল ক্ষতবিক্ষত লাশ
১৭৫

মুন্সিগঞ্জ, ৩০ জানুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী থেকে ডান হাত ও বাম পা বিহীন অজ্ঞাত (৪৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

আজ সোমবার সকালে মুন্সিগঞ্জ পৌরসভার হাটলক্ষীগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে দুপুর ১২টা’র দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় মুক্তারপুর নৌ পুলিশ।

মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ এসএম আব্দুস সোবহান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার ডান হাত ও বাম পা নেই এছাড়াও ডান পায়ের গোড়ালি কাটা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে।

তিনি জানান, মরদেহের নাম-পরিচয় শনাক্ত না হওয়ায় এটি নিয়ে কাজ করছে পুলিশ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ