মুন্সিগঞ্জে নদী ভাঙন ঠেকাতে জরুরী উদ্যোগের দাবিতে মানববন্ধন
120

মুন্সিগঞ্জ, ১৯ জুন, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় ধলেশ্বরী নদীর ভাঙন ঠেকাতে জরুরী উদ্যোগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।

গতকাল শুক্রবার (১৮ জুন) উপজেলার আব্দুল্লাপুর এলাকায় ধলেশ্বরী নদী তীরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনকারীরা জানান, বর্ষার শুরুতে উপজেলার ধলেশ্বরী নদী তীরে কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে ভাঙন দেখা দিয়েছে। এতে ভাঙন আতঙ্কে দিন পার করছে আব্দুল্লাপুর-বেতকা ইউনিয়নের হাজার হাজার মানুষ।

তারা বলেন, ইতিমধ্যে কৃষি জমি, বসতবাড়ি, খেলার মাঠসহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে মসজিদ, মাদ্রাসা, রাস্তাসহ বহু স্থাপনা। এ অবস্থায় ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নিলে এসব স্থাপনাও বিলীন হয়ে যাবে। ভিটে মাটি রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণসহ স্থানীয় ধলেশ্বরী তীরে বাঁধ নির্মাণের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় সমাজসেবক ও চিকিৎসক আব্দুল আলিম, সাবেক ইউপি সদস্য শফিউদ্দিন মীর, আবুল চোকদার, সানু দেওয়ান, বাবলু কাজী, আক্তার মন্ডল, কামাল হোসেন দেওয়ান ব্যক্তিবর্গ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ