মুন্সিগঞ্জে দোকান মালিকের সাথে কথা কাটাকাটির পর ৩ দিন ধরে নিখোঁজ শ্রমিক
২১৩

মুন্সিগঞ্জ, ২৪ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে ১৪ বছর বয়সী মো. ইয়াসিন। দক্ষিণ কেরানীগঞ্জের একটি স্যানিটারি ও হার্ডওয়্যারের দোকানে কাজ শেখার সময় দোকানমালিকের সঙ্গে তর্কের ঘটনার পরদিন থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান না পেয়ে উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে পরিবার।

ইয়াসিন সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত সুমন মিয়া। সে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার গোলাম বাজারে একটি স্যানিটারি ও হার্ডওয়্যারের দোকানে কাজ শিখত।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার তিন দিন আগে দোকানের কাজ নিয়ে মালিকের সঙ্গে ইয়াসিনের তর্ক হয়। পরদিন সকালে দোকান খোলার জন্য চাবি নিয়ে সেখানে গেলেও সে নিজে তালা খোলেনি। চাবিটি পাশের একটি দোকানে রেখে কাউকে কিছু না জানিয়ে চলে যায়। পরে দোকানমালিক এসে দোকান তালাবদ্ধ দেখতে পান। একপর্যায়ে পাশের দোকান থেকে চাবি নিয়ে দোকান খোলেন তিনি। এরপর ইয়াসিনের পরিবারকে বিষয়টি জানান।

প্রথমে স্বজন ও দোকানমালিকের ধারণা ছিল, অভিমান করে কোথাও চলে গেছে ইয়াসিন। কিছুক্ষণ পর হয়তো ফিরে আসবে। তবে দীর্ঘ সময় পার হলেও তার কোনো খোঁজ না পাওয়ায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন।

আত্মীয়স্বজন ও পরিচিতদের কাছেও যোগাযোগ করা হয়। কিন্তু তিন দিন পেরিয়ে গেলেও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

নিখোঁজ ইয়াসিনের সন্ধান পেতে সবার সহযোগিতা চেয়েছে পরিবার। কেউ তার সন্ধান পেলে বা কোনো তথ্য জানতে পারলে ০১৮৪৪-৭৮৩৫৮২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ