মুন্সিগঞ্জে ট্রিপল মার্ডারের মামলায় আদালতে চার্জশিট গ্রহণ
133

মুন্সিগঞ্জ, ২০ সেপ্টেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর এলাকার আলোচিত কিশোর গ্যাংয়ের হাতে ট্রিপল মার্ডার মামলার চার্জশিট গ্রহণ করেছেন আদালত।

আজ মঙ্গলবার মুন্সিগঞ্জ আমলী আদালত-১ এর বিচারক এ চার্জশিট গ্রহণ করেন। এ দিন এ মামলার শুনানী হয়।

সম্প্রতি সিআইডি চাঞ্চল্যকর এ মামলায় ২০ জনের নামে চার্জশিট দাখিল করে আদালতে। এর মধ্যে গ্রেপ্তারকৃত ১৪ জন ও পলাতক ৬ জনের নাম রয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৪ মার্চ দিনগত রাতে সালিশি বৈঠকে মুন্সিগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী আওলাদ হোসেন মিন্টু প্রধান (৪৫), দিনমজুর কাশেম পাঠানের ছেলে মো. ইমন পাঠান (২০) ও দিনমজুর বাচ্চু মিয়ার ছেলে মাহবুব হোসেন সাকিব (১৯) হত্যাকান্ডের ঘটনা ঘটে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ