মুন্সিগঞ্জে গাঁজার গাছ লাগিয়েছিলেন মাদক ব্যবসায়ী, ৪টি গাছসহ ধরা পড়লেন পুলিশের হাতে
মুন্সিগঞ্জ, ১ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলায় বাড়ির আশপাশে গাঁজার গাছ লাগিয়ে চাষ করার অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চারটি তাজা গাঁজার চারা গাছ উদ্ধার করা হয়।
আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা, গোসাইবাগ, বিনোদপুর ও রামপাল ইউনিয়নের উত্তর সিপাহীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. দেলোয়ার হোসেন (৪০)। তিনি উত্তর সিপাহীপাড়া এলাকার মৃত সিদ্দিক মাদবরের ছেলে।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এই অভিযান।
ওসি জানান, অভিযানকালে দেলোয়ার হোসেনের কাছ থেকে চারটি তাজা গাঁজার চারা গাছ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তিনি নিজেই এসব গাছ লাগিয়ে পরিচর্যা করছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।




