মুন্সিগঞ্জে কোরবানির হাট থেকে ফিরে প্রবাসী স্বামী পেলেন স্ত্রীর ঝুলন্ত মরদেহ
47

মুন্সিগঞ্জ, ২৮ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় এক সন্তানের জননী ও সৌদি আরব ফেরত এক যুবকের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের শান্তিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাদিয়া আক্তার (২২) শান্তিনগর গ্রামের গিয়াস উদ্দিন ব্যাপারীর ছেলে সিয়াম ব্যাপারীর স্ত্রী। তাদের ইবনে সিনহা নামে দুই বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের বারদী এলাকার নজরুল ইসলামের মেয়ে নাদিয়া আক্তারের সঙ্গে তিন বছর আগে সিয়াম ব্যাপারীর বিয়ে হয়। সিয়াম ব্যাপারী প্রায় তিন মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন।

নিহতের স্বামী সিয়াম ব্যাপারী জানান, বুধবার দুপুরে তিনি বাবাকে সঙ্গে নিয়ে কোরবানির পশু কিনতে স্থানীয় হাটে যান। পরে বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। জানালা দিয়ে তাকিয়ে তিনি স্ত্রী নাদিয়াকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

নিহতের শাশুড়ি আমেনা বেগম বলেন, সিয়াম ও তার বাবা হাটে যাওয়ার পর নাদিয়া তার শিশু কন্যাকে তাঁর কোলে দিয়ে সাংসারিক কাজের কথা বলে নিজ কক্ষে প্রবেশ করেন। দীর্ঘ সময় পার হলেও তিনি বাইরে না আসায় দরজা খোলার চেষ্টা করেন। একপর্যায়ে দক্ষিণ পাশের জানালা দিয়ে নাদিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ