মুন্সিগঞ্জে কালবৈশাখীর কবলে ঈগল-৯ লঞ্চ, নৌ পুলিশের তৎপরতায় উদ্ধার ৫০০ যাত্রী
32

মুন্সিগঞ্জ, ২৬ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় ধলেশ্বরী নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে চরে আটকা পড়ে ঢাকা থেকে চাঁদপুরগামী যাত্রীবাহী লঞ্চ ‘ঈগল-৯’।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নৌ পুলিশের দ্রুত তৎপরতায় প্রায় ৫০০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

আজ রোববার বিকেল ৪টার দিকে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন কাঠপট্টি এলাকায় এঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ঈগল-৯ লঞ্চটি প্রায় ৫০০ যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছিল। পথে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে লঞ্চটি চরে আটকা পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল মাবুদ জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পরে সদরঘাট লঞ্চ টার্মিনালের সঙ্গে যোগাযোগ করে ‘জামাল’ নামের একটি লঞ্চ ঘটনাস্থলে আনা হয়। এরপর আটকা পড়া যাত্রীদের নিরাপদে অন্য লঞ্চে স্থানান্তর করা হয়।

নৌ পুলিশ জানায়, পুরো উদ্ধার কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

উদ্ধার হওয়া যাত্রীরা নৌ পুলিশের দ্রুত পদক্ষেপ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ