কালবৈশাখী ঝড়ে মুন্সিগঞ্জ-লৌহজং সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ, বর্তমানে স্বাভাবিক
26

মুন্সিগঞ্জ, ২৬ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মুন্সিগঞ্জ-লৌহজং সড়কের বিভিন্ন স্থানে গাছ পড়ে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে গাছ অপসারণ করলে সড়কে স্বাভাবিক যান চলাচল শুরু হয়।

আজ রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে মুন্সিগঞ্জ-লৌহজং সড়কের ঘোড়দৌড় বাজার, কনকসার বাজারসহ আরও কয়েকটি এলাকায় এ ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, কালবৈশাখী ঝড়ের কারণে সড়কের ওপর কয়েকটি গাছ উপড়ে পড়ে। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে মুন্সিগঞ্জ ও লৌহজং ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে গাছ কেটে অপসারণের মাধ্যমে সড়কটি যান চলাচলের উপযোগী করা হয়।

তিনি আরও জানান, তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ