মুন্সিগঞ্জে কয়েকশ সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের অভিযান: অস্ত্র-গুলি উদ্ধার
250

মুন্সিগঞ্জ, ১৩ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় কয়েকশ সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার হয়েছে। এসময় আটক করা হয় ৩ জনকে।

আজ মঙ্গলবার ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে আটকৃতরা হলেন- গুয়াগাছিয়া ইউনিয়নের উত্তর জামালপুর গ্রামের মৃত আমজাদের ছেলে সৈয়দ আলী (৬৫), মৃত কয়মের ছেলে ইমান (৬০) ও আলমের ছেলে মনির হোসেন (২৯)।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গজারিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল গুয়াগাছিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে একটি সন্ত্রাসী গোষ্ঠী কৌশলে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল। তাদের ধরতে মঙ্গলবার ভোরে গুয়াগাছিয়া ইউনিয়নে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে সেনাবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, র‍্যাব ও নৌ পুলিশের কয়েকশ সদস্য অংশগ্রহণ করে।

পুলিশ জানায়, অভিযানে গুয়াগাছিয়া ইউনিয়নের উত্তর জামালপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মোশারফের ঘর তল্লাশি করে ২টি খালি ম্যাগাজিন, বিভিন্ন ধরনের ৫১টি তাঁজা গুলি, ২টি পিস্তলের কভার, ১টি কুড়াল, ১টি টেটা, ১টি এমোনেশন বক্স, ১টি গুলতি, ১টি ট্রলারের পাখা উদ্ধার করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হবার পূর্বেই কৌশলে পালিয়ে যায় সে।

এদিকে কুখ্যাত নৌ ডাকাত নয়ন-পিয়াসের বাড়িতে অভিযান পরিচালনা করলে তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। এসময় তাদের ঘর-বাড়ি তল্লাশি করে ১টি বড় রামদা, ১১টি ছুরি, ২টি বাইনোকুলার, সেনাবাহিনীর পোশাক সদৃশ কাপড় ও নগদ ৫৯ হাজার ৫৬০ টাকা উদ্ধার করা হয়।

অভিযানে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের সেনাসদস্যদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রেজাউল করিম, গজারিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ, গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ।

গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, ‘আইনশৃঙ্খলার বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্ত্রাসী কৌশলে পালিয়ে গেলেও আমরা তিনজনকে আটক করতে পেরেছি। অভিযানে পিস্তলের গুলি, রামদা, চাকুসহ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কাল তাদের আদালতে প্রেরণ করা হবে।’

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ