মুন্সিগঞ্জে অতিরিক্ত আইজিপির পক্ষে মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ
152

মুন্সিগঞ্জ, ২৬ মার্চ, ২০২০, জাফর মিয়া (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে করোনা সংক্রমন এড়াতে অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) এর উদ্যোগে ৫ শতাধিক মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সিপাহীপাড়ার শাখারী বাজার মসজিদে যোহর নামাজ শেষে মুসল্লিদের মাঝে  মাস্ক বিতরণ করা হয়।

পরে অতিরিক্ত আইজিপির নির্দেশে রামপাল ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মাস্ক বিতরণ করেন সাংবাদিক পারভেজ বেপারী।

এসময় করোনা সংক্রমন এড়াতে পরামর্শ ও সচেতন থাকার বিভিন্ন পরামর্শ দেন তিনি। করোনা ভাইরাস সংক্রমন রোধে মুসল্লিরা মাস্ক পেয়ে স্বস্তি প্রকাশ করেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ