মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ারে মারধর ও কুপিয়ে আহত, ১০ জনের বিরুদ্ধে অভিযোগ
263

মুন্সিগঞ্জ, ৫ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫–৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর চর মন্ডরা এলাকার বাসিন্দা মুছা সরকার (৬৫) বৃহস্পতিবার মুন্সিগঞ্জ থানায় এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার বোন হোসনে আরা বেগমের পরিবারের সঙ্গে ফুলতলা পূর্বপাড়া এলাকার কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

গত ৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোসনে আরা বেগম ফুলতলা পূর্বপাড়া এলাকায় মনির হোসেন প্রধানের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা তার পথরোধ করে গালিগালাজ শুরু করে। এ সময় প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় এবং শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।

পরে বিষয়টি জানতে পেরে হোসনে আরা বেগমের ছেলে মো. সানোয়ার হোসেন (৩০) একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে জানতে চান। এ সময় অভিযুক্তরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে আঘাত করে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় ইদ্রিস আলী, মনির হোসেন প্রধান, নাফিস, সেলিম বেপারী, রোহিত বেপারী, জসিম প্রধান, জুনায়েদ, মফিজ বেপারী, সামসুল ও তহিদুল ইসলামের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম অভিযোগের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ