মুন্সিগঞ্জ লঞ্চঘাটের সামনে কচুরিপানায় আটকে ছিল অজ্ঞাত নারীর মরদেহ
মুন্সিগঞ্জ, ১৮ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জ সদরের হাটলক্ষীগঞ্জ এলাকায় লঞ্চঘাট সংলগ্ন নদীতে কচুরিপানার মধ্যে আটকে ছিল অজ্ঞাত এক নারীর মরদেহ। গতকাল শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখেন। খবর পেয়ে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ ও মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে নৌ পুলিশ নদী থেকে মরদেহটি উদ্ধার করে। মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, নৌ পুলিশ মরদেহটি নদী থেকে উত্তোলন করেছে। তবে এখনো ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে
৩৩১
মুন্সিগঞ্জ, ১৮ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের হাটলক্ষীগঞ্জ এলাকায় লঞ্চঘাট সংলগ্ন নদীতে কচুরিপানার মধ্যে আটকে ছিল অজ্ঞাত এক নারীর মরদেহ।
গতকাল শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখেন।
খবর পেয়ে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ ও মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে নৌ পুলিশ নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, নৌ পুলিশ মরদেহটি নদী থেকে উত্তোলন করেছে। তবে এখনো ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে









