মুন্সিগঞ্জ পৌরসভার ২০১৭-১৮ অর্থ বৎসরের বাজেট ঘোষণা
জসীম উদ্দীন দেওয়ানঃ ২০১৭-১৮ অর্থ বৎসরের বাজেট ঘোষণা করেছে মুন্সিগঞ্জ পৌরসভা।
বুধবার দুপুরে পৌর ভবনের সভাকক্ষে বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের সাথে নিয়প বাজেট সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র হাজ্বি মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সভাপতিত্বে মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সায়লা ফারজানা।
এসময় জেলা প্রশাসক ব্যাটারী চালিত রিক্সা, বাসটার্মিনাল, মহিলা টয়লেট, শহরের বাজার, ও মুক্তারপুর হতে জেলা শহর পর্যন্ত পরিস্কার পরিচ্ছন্নতার প্রতি গুরুত্বারোপ করেন।
মেয়র ফয়সাল বিপ্লব প্রাক বাজেট আলোচনার মাঝে পৌর উন্নয়নে স্থানীয় সংসদ সদস্যের প্রতি ইঙ্গিত দিয়ে তাঁর অসহযোগিতা ও উন্নয়নে সরাসরি বাঁধা প্রদান করে থাকেন বলে অভিযোগ তুলে ধরেন।
২০১৭-১৮ বছরের জন্য সর্বমোট ৫৮ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ২৮৮ টাকার বাজেট ঘোষণা অনুষ্ঠানে বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, রাজনীতিবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, গৃহীনি থেকে শুরু করে নানা শ্রেণী পেশার লোকজন।







