মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জে বাসাবাড়িতে গ্যাস লাইনে গন্ধ, যা বলছে তিতাস কতৃপক্ষ
260

মুন্সিগঞ্জ, ২০ এপ্রিল ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর ও নারায়ণগঞ্জের বেশকিছু এলাকায় বাসাবাড়িতে থাকা তিতাসের গ্যাস লাইন থেকে হঠাৎ করে এক ধরনের গন্ধ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখি করছেন।

এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছে আমার বিক্রমপুর।

জানতে চাইলে তিতাস গ্যাস কতৃপক্ষের ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম বলেন, ‘যে গন্ধ পাওয়ার কথা বলা হচ্ছে সেটি স্বাভাবিক এক ধরনের ‘ওডোরেন্ট’। গ্যাসের সাথে এটি সবসময়ই থাকে, কিন্তু আজকে দুপুরে নারায়ণগঞ্জে গ্যাস লাইনের মেরামত কাজ করা হয়েছে। এরপর থেকে গ্যাসের চাপ কিছুটা বেড়েছে। তাই অনেকেই গন্ধটা বেশি পাচ্ছেন।’

তিনি বলেন, ‘এ নিয়ে আসলে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। দ্রুত এই গন্ধ স্বাভাবিক হয়ে যাবে। তবে কোথাও যদি লিকেজ হয়ে থাকে তাহলে তিতাসের ইমার্জেন্সি নাম্বারে (১৬৪৯৬) যোগাযোগ করার অনুরোধ রইলো।’

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ