মিরকাদিমে জাতীয় শোক দিবসে দোয়া ও গণভোজ বিতরণ
195

মুন্সিগঞ্জ, ১৫ আগস্ট, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মিরকাদিমে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও গণভোজ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১৫ আগস্ট) বিকালে মিরকাদিমের রামগোপালপুর এলাকায় বিউটি রাইস মিল মাঠ প্রাঙ্গণে মিরকাদিম পৌর ছাত্রলীগের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের স্মরণে দোয়া করা শেষে গণভোজ বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে অংশ নেন, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হাসান সোহেল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া, মিরকাদিম পৌর যুবলীগ নেতা আসাদুজ্জামান কানন ও তুষার আহমেদ।

মিরকাদিম পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ সাগরের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, মিরকাদিম পৌর ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম লাবিব, শেখর মিজি। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সরকারি হরগঙ্গা কলেজ ডিগ্রী ডিপার্টমেন্ট শাখা ছাত্রলীগের সভাপতি নির্জন আহমেদ পল্লব।

এসময় মিরকাদিম পৌর ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ