মিরকাদিম পৌরসভা নির্বাচন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ
170

মুন্সিগঞ্জ, ২৬ জানুয়ারি, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

আসন্ন মিরকাদিম পৌরসভা নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ। এদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করা যাবে।

এই নির্বাচনে অংশ নিতে মেয়র পদে বিএনপি, আওয়ামী লীগের প্রার্থী সহ ৬ জন ও সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সর্বমোট ৫৪ জন মনোনয়ন জমা দিয়েছিলেন।

মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছিলেন যারা

মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছিলেন, বর্তমান মেয়র শহিদুল ইসলাম শাহিন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান শরীফ ও মনসুর আহম্মেদ কালাম, বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান ও সাবেক মেয়র মোহাম্মদ হোসেন রেনু।

এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম ছাড়া জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মনসুর আহম্মেদ ও আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান শরীফ মনোনয়ন প্রত্যাহার করে নিবেন বলে ‘আমার বিক্রমপুর’ কে জানিয়েছেন।

তবে প্রার্থীতা প্রত্যাহারের বিষয়ে জানতে বর্তমান মেয়র শহিদুল ইসলাম শাহিনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

আজ শেষ দিনে কয়েকজন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিবেন বলে শোনা যাচ্ছে। কিন্তু মেয়র পদে বর্তমান মেয়র শাহিন প্রার্থীতা প্রত্যাহার করবেন কি না তা নিয়ে সর্বত্ত আলোচনা চলছে।

প্রার্থীতা প্রত্যাহার শেষে আগামীকাল ২৭ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপরই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দীতাকারী প্রার্থীরা।

চতুর্থ দফায় মুুন্সিগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি, রোববার ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ