মাদকের মামলায় মুন্সিগঞ্জে এক আসামীর ২ বছরের জেল
মুন্সিগঞ্জ ৫ নভেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জে বাবুল মোল্লা (৫৬) নামে এক মাদক মামলার আসামীকে ২ বৎসরের কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার (৪নভেম্বর) দুপুরে মুন্সিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত এই দন্ডাদেশ দেন। আসামী বাবুল সদর উপজেলার শিলই উওরকান্দি গ্রামের মৃত রশিদ মোল্লার ছেলে। আদালত সূত্রে জানা গেছে, গত ৬ই নভেম্বর ২০১৪ইং তারিখে মুন্সিগঞ্জের সদর উপজেলার পূর্ব রাড়ীকান্দি গ্রামে মাদক বিক্রির সময় ৫৬ পিচ ইয়াবা ট্যাবলেট সহ বাবুলকে আটক করে পুলিশ । পরে স্বাক্ষী প্রমানের ভিত্তিতে তাকে এই দন্ডাদেশ দেওয়া হয়।
159
মুন্সিগঞ্জ ৫ নভেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে বাবুল মোল্লা (৫৬) নামে এক মাদক মামলার আসামীকে ২ বৎসরের কারাদন্ড দিয়েছে আদালত।
সোমবার (৪নভেম্বর) দুপুরে মুন্সিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত এই দন্ডাদেশ দেন।
আসামী বাবুল সদর উপজেলার শিলই উওরকান্দি গ্রামের মৃত রশিদ মোল্লার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, গত ৬ই নভেম্বর ২০১৪ইং তারিখে মুন্সিগঞ্জের সদর উপজেলার পূর্ব রাড়ীকান্দি গ্রামে মাদক বিক্রির সময় ৫৬ পিচ ইয়াবা ট্যাবলেট সহ বাবুলকে আটক করে পুলিশ । পরে স্বাক্ষী প্রমানের ভিত্তিতে তাকে এই দন্ডাদেশ দেওয়া হয়।









