ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারিত হবে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ
ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারিত হবে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ
২৭

ইসরায়েলের জাতীয় সংসদ নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর)। এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে বর্তমান প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধে অভিযুক্ত বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভাগ্য।

ইসরায়েলের সংসদ নেসেটের মোট আসন সংখ্যা ১২০টি। সরকার গঠনের জন্য যেকোনো দল বা জোটকে এককভাবে অন্তত ৬১টি আসনে জয়ী হতে হয়। ইসরায়েলের রাজনৈতিক ইতিহাসে এখন পর্যন্ত কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, যার ফলে সবসময় জোট সরকার গঠন করতে হয়।

সর্বশেষ প্রকাশিত জনমত জরিপ অনুযায়ী, নেতানিয়াহুর জোট ও প্রধান বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। এবারের নির্বাচনে প্রায় ৫ লাখ তরুণ ইসরায়েলি প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন এবং প্রায় ৭০ হাজার প্রবাসী ইসরায়েলি শুধু ভোট দেওয়ার জন্য দেশে ফিরছেন।

নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভুত হয়েছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোত। জরিপ অনুসারে, আইজেনকোতের নেতৃত্বাধীন বিরোধী জোট ৫২টি আসন পেতে পারে এবং নেতানিয়াহুর উগ্রপন্থি জোট পেতে পারে ৫০টি আসন।

ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ ফিলিস্তিনি নাগরিক। জয়েন্ট লিস্ট এবং রা’ম নামের দুটি আরব দল ফিলিস্তিনি ইসরায়েলিদের প্রতিনিধিত্ব করে, যা এবারের নির্বাচনে ১৩টি আসনে জয়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০২১ সালে রা’মের সাবেক প্রধানমন্ত্রী বেনেটের সঙ্গে জোট গঠনের মাধ্যমে ইসরায়েলের ইতিহাসে প্রথমবারের মতো আরব দলগুলো সরকারের অংশ হয়েছিল। রা’মের প্রধান নেতা মানসুর আব্বাস জানিয়েছেন, নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে প্রধান বিরোধী জোটের অতিরিক্ত আসনের প্রয়োজন হলে তারা সহায়তা করতে প্রস্তুত আছেন।

ছোট দলগুলোর জোট গঠনের জটিল সমীকরণের ওপর নির্ভর করছে পরবর্তী সরকার গঠন। ফলে নেতানিয়াহু কম আসন পেলেও উগ্রপন্থি দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হয়ে পুনরায় ক্ষমতায় আসতে পারেন, অথবা গাদি আইজেনকোতও সরকার গঠন করতে পারেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ