মা ইলিশ রক্ষায় মুন্সিগঞ্জে বিএনপি’র ব্যতিক্রমধর্মী কর্মসূচি
মুন্সিগঞ্জ, ১১ অক্টোবর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
প্রজনন মৌসুমে মা ইলিশ মাছ রক্ষায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে ব্যতিক্রমী এক কর্মসূচী পালিত হয়েছে আজ।
ইলিশের উৎপাদন বাড়াতে দেব্যাপী ২২ দিন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সেই কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা সৃস্টি করতে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় দলীয় পতাকা নিয়ে নৌবহর নিয়ে পদ্মা নদীতে বর্নাঢ্য নৌ র্যালির আয়োজন করা হয়।
নৌ র্যালিতে ২৫টি ট্রলার যোগে সহস্রাধিক নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
নৌ র্যালিটি যশলদিয়া, শিমুলিয়া ঘাট থেকে শুরু হয়ে লৌহজং বিএনপি কার্যালয়ের সামনে পদ্মাপাড়ে এসে শেষ হয়। নৌ র্যালি শেষে লৌহজং পদ্মাপাড়ে মানববন্ধনের আয়োজন করা হয় এবং বিএনপি কার্যালয়ের পাশে একটি নাগরিক জমায়েত অনুষ্ঠিত হয়।
নাগরিক জমায়েতে বিএনপি’র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেন, ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ। তাই জাতীয় এ মাছকে প্রজনন মৌসুমে রক্ষার দায়িত্বও আমাদের। বছরে এইসময় মাত্র ২২ দিন সময় দিলে একটি মা ইলিশ লক্ষ লক্ষ ডিম মিঠা পানিতে ছাড়ার সুযোগ পায়। পদ্মা পাড়ের মানুষ হিসেবে এ সময়ে মা ইলিশ রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। আমরা মানুষ হিসেবে যেমন একজন গর্ভবতী নারীকে সমাজে যেভাবে সবাই মিলে আগলে রাখি ঠিক সেভাবেই এই ২২ দিন মা ইলিশকে রক্ষা করতে হবে মনে করেন তিনি।
তিনি আরও বলেন, আগামীতে যদি দেশের মানুষ আমাদের সরকার পরিচালনার দায়িত্ব দেন তাহলে ভবিষ্যতে আমাদের সরকারের পক্ষ থেকে ইলিশের উৎপাদন বাড়াতে সকল পদক্ষেপ নেবো। মানুষের পাতে ইলিশ মাছকে সহজলভ্য করবো এবং বিদেশে রপ্তানি করে অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা নেবো।









