মুন্সিগঞ্জে ভাবির সাথে পরকীয়া, আপন ভাইকে খুন
125

মুন্সিগঞ্জ, ২৭ অক্টোবর, ২০২২, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় হত্যা মামলার আসামি ওয়াসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে টংগিবাড়ী থানার ওসি রাজিব খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার কান্দাপাড়া গ্রামের আমির হোসেন বেপারীর ছেলে ওয়াসিম (৩২)।

ওসি জানান, গ্রেপ্তারকৃত ওয়াসিম তার আপন বড় ভাই বশিরের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত ছিলেন। এ বিষয়টি তার ভাই জেনে ফেলায় গত ৩০ জুলাই তাকে খুন করে ওয়াসিম।

এদিকে এ ঘটনায় নিহতের চাচা বাবুল বাদী হয়ে টংগিবাড়ী থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে ওয়াসিম পলাতক ছিলেন। পরে মোবাইল ট্র্যাকিং করে নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ