বাংলা নববর্ষে মুন্সিগঞ্জে অটোরিকশা উপহার দিলো জামায়াতে ইসলামী
মুন্সিগঞ্জ, ১৪ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
বাংলা নববর্ষের প্রথম দিনে মুন্সিগঞ্জে এক অটোচালককে অটোরিকশা উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ মঙ্গলবার সকাল ৯টায় জেলা আনুষ্ঠানিকভাবে ওই অটোরিকশার চাবি হস্তান্তর করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে টংগিবাড়ি উপজেলার কামারপাড়া ইউনিয়নের বাসিন্দা মো. মনিরুল ইসলামকে এই অটোরিকশা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অটোর চাবি তুলে দেন জেলা শাখার সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা সহকারী সেক্রেটারি মো. আব্দুল মালেক, জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা এ কে এম আবু ইউসুফ, ডা. মো. ইব্রাহীম দেওয়ান, মুন্সিগঞ্জ পৌরসভার আমির মাওলানা এইচ এম বায়েজিদ, সদর উপজেলা সেক্রেটারি মো. মজনু দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে মাওলানা ফখরুদ্দিন রাজি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় অসহায় মানুষের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি তাদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকবে, ইনশাআল্লাহ।
তিনি উপস্থিত সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।





