‘বহিরাগতরা বিশৃঙ্খলার চেষ্টা করলে ব্যবস্থা’
মুন্সিগঞ্জ, ২১ নভেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর) ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এক এলাকা থেকে আরেক এলাকায় ঢুকে বহিরাগতরা কোন বিশৃঙ্খলা করার চেষ্টা করলে বা নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করলে নির্বাচন আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’- এ কথা বলেছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান মারুফ। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠ ও শান্তিপূর্ণ বজায় রাখতে প্রতিদিন মুন্সিগঞ্জ সদরের বিভিন্ন ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। প্রার্থীদের জরিমানা সহ সতর্ক করা হচ্ছে। তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর মুন্সিগঞ্জ সদর উপজেলার ৯টি ও টংগিবাড়ী উপজেলার ১২ টি ইউনিয়নে ভোটগ্রহণ। ভোট হবে ব্যালটপেপার পদ্ধতিতে।
১৬৬
মুন্সিগঞ্জ, ২১ নভেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
‘ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এক এলাকা থেকে আরেক এলাকায় ঢুকে বহিরাগতরা কোন বিশৃঙ্খলা করার চেষ্টা করলে বা নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করলে নির্বাচন আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’- এ কথা বলেছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান মারুফ।
তিনি বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠ ও শান্তিপূর্ণ বজায় রাখতে প্রতিদিন মুন্সিগঞ্জ সদরের বিভিন্ন ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। প্রার্থীদের জরিমানা সহ সতর্ক করা হচ্ছে।
তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর মুন্সিগঞ্জ সদর উপজেলার ৯টি ও টংগিবাড়ী উপজেলার ১২ টি ইউনিয়নে ভোটগ্রহণ। ভোট হবে ব্যালটপেপার পদ্ধতিতে।









