বদলে গেছে রাতের মুন্সিগঞ্জ শহর
104

চেহারা বদলে গেছে রাতের মুন্সিগঞ্জ শহরের। দীর্ঘদিন পরে কেউ শহরে ঢুকলে প্রথম অবস্থায় চমকে যাবেন। শহরের সৌন্দর্যবর্ধনে পূর্বের মেয়র বিভিন্ন উদ্যোগ নিলেও তা শহরবাসির নজর কাড়েনি। সেক্ষেত্রে বর্তমান মেয়র শহরবাসীর নজর কাড়তে খুব সহজেই সফল হয়েছেন।

পৌর এলাকার সুপারমার্কেট মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনেই পৌর মার্কেটের উপরে দৃষ্টিনন্দন এলইডি স্কিন শহরবাসীর মধ্যে অালোচনার সৃষ্টি করেছে। এছাড়া সুপারমার্কেট থেকে হাটলক্ষীগঞ্জ পর্যন্ত সড়কে নতুন এলইডি লাইট সকলের দৃষ্টি কেড়েছে। পৌরসভা অাঙ্গিনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি স্মৃতিফলক ও নির্মাণ করেছেন মেয়র হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

হাটলক্ষীগঞ্জ মোরেই নির্মাণ করা হচ্ছে অারেকটি ভাস্কর্য। সেখানে শোভা পাবে অাল্লাহ ও মুহাম্মদ সাঃ এর নাম এর উপর অারেকটি ভাস্কর্য।

শহরকে দৃষ্টিনন্দন করতে পৌরসভার যুগোপযোগী সিদ্ধান্তের বিষয়ে পৌর মেয়র হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ‘অামার বিক্রমপুর’ কে বলেন, পূর্বে যিনি মেয়র তার চেয়ে ভালো কাজ করছি সেটা নিঃসন্দেহে বলতে পারি। অামার উদ্দেশ্য মুন্সিগঞ্জ পোরসভাকে একটি অাধুনিক পৌরসভায় রুপান্তরিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা তথা তার উন্নয়নে অংশীদার হওয়া।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ