প্রথমবারের মত মুক্তারপুর থেকে ছনবাড়ি হয়ে গুলিস্তান পর্যন্ত চালু হচ্ছে এসি বাস
1195

মুন্সিগঞ্জ, ১৪ ডিসেম্বর ২০২৫, বিপু মাদবর, টংগিবাড়ী (আমার বিক্রমপুর)

প্রথমবারের মত মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর সেতুর গোড়া থেকে শ্রীনগর উপজেলার ছনবাড়ি হয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে গুলিস্তান পর্যন্ত চালু হচ্ছে ‘ঢাকা-দিঘীরপাড় ট্রান্সপোর্ট’ এর শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) সরাসরি বাস সার্ভিস। এতে যাত্রীদের ভাড়া গুনতে হবে ১৩০ টাকা।

ঢাকা-দিঘীরপাড় ট্রান্সপোর্ট কোম্পানি লি. কতৃপক্ষ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তারা জানিয়েছে, কাল সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার পর মুক্তারপুর থেকে আনুষ্ঠানিকভাবে এই রুটে যাত্রী নিয়ে ৩৭ সিটের বাসগুলো যাত্রা শুরু করবে। পথে কোন স্টপেজে বাসে উঠার সুযোগ নেই। মুক্তারপুর থেকে গুলিস্তান পর্যন্ত বাসটি নিরবিচ্ছিন্নভাবে যাত্রী নিয়ে যাবে আবার একইপথে ফিরে আসবে। পথে শুধুমাত্র বাস থেকে নামা যাবে, উঠা যাবে না।

আরও জানা যায়, প্রথম অবস্থায় ৬টি বাস দিয়ে এই সার্ভিস চালু হচ্ছে। মাস শেষে যুক্ত হবে আরও ৪টি। পরবর্তীতে সিপাহীপাড়ায় একটি স্টপেজ রাখার চিন্তা রয়েছে কতৃপক্ষের।

বাস কতৃপক্ষ জানায়, মুক্তারপুর থেকে পঞ্চবটি ও মদনপুর পথের রাস্তা ভাঙাচোরা হওয়ায় যাত্রীসুবিধার কথা চিন্তা করে এই রুটে বাস সেবা চালু করছে তারা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ