পঞ্চসারে মধ্যরাতে পুলিশের অভিযানে ৪০০ ইয়াবাসহ আটক ৫
মুন্সিগঞ্জ, ২৭ ডিসেম্বর, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই বাস্তুহারা এলাকা থেকে অভিযান চালিয়ে ৪০০ ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ। এসময় ১ মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ায় তাকে ধরা যায়নি।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. তারিকুজ্জামান জানান, গতকাল সোমবার দিবাগত রাত ২ টা’র দিকে বাস্তুহারা এলাকায় ফরাশ বাড়ি সুরুজ হাজারির ঘর থেকে সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০০পিস ইয়াবাসহ ৫জনকে আটক করা হয়। এসময় ১ জন পালিয়ে যায়।
আটককৃতরা হলেন, মিরেশ্বরাই বাস্তুহারা এলাকার বিল্লাল সোনারুর ছেলে সুজন সোনারু (২৫) (তার বিরুদ্ধে পূর্বের ২টি মাদক মামলা ও ১ টি মারামারির মামলা রয়েছে।), পঞ্চসার জিয়সতলা এলাকার তোতা হাজারির ছেলে সবুজ হাজারি (৩২) (তার বিরুদ্ধে পূর্বের ১টি মাদক মামলা রয়েছে।), মিরেশ্বরাই বেপারি বাড়ি এলাকার কামরুল ইসলামের ছেলে ফাহিম ইসলাম (২০), মিরেশ্বরাই কামার বাড়ি এলাকার নওশের মিয়ার ছেলে ছাদিম ইসলাম (২১), পঞ্চসার এলাকার নাসির হাওলাদারের ছেলে শান্ত হাওলাদার (২২)।
পলাতক আসামি হলেন, মিরেশ্বরাই বসাকপাড়া এলাকার মো. আওলাদ মিয়ার ছেলে লিমন হোসেন (২৩)।
ওসি জানান, তাদের বিরুদ্ধে মঙ্গলবার রাত ৪টা’র দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।





