ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় নোয়া গাড়ির ৭ যাত্রী আহত
22

মুন্সিগঞ্জ, ২৬ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বিকল নোয়া গাড়িকে পেছন থেকে ট্রাকের ধাক্কায় ৭ জন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে কুচিয়ামোরা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে নড়াইলের লোহাগড়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী নোয়া গাড়িটি এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে কুচিয়ামোরা ব্রিজ এলাকায় জরুরি প্রয়োজনে দাঁড়িয়ে ছিল।

এ সময় পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সজোরে নোয়া গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা ৭ যাত্রী আহত হন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

আহতরা হলেন— হাসিবুর রহমান শান্ত (২৮), রাব্নি হাসান (২৬), লায়লি বেগম (৬৫), সাব্বির (২০), হৃদয় (২৫), শুভ কাজি (১৯) ও ফেরদৌসী বেগম (৪৫)। তাদের সবার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ