পদ্মায় কুরবানির ২৩ গরুসহ ট্রলারডুবি: নিখোঁজ ১, সাতরে প্রাণে বাঁচেন ১৪ পাইকার
5

মুন্সিগঞ্জ, ২৫ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে গরুবাহী ট্রলার ডুবে ২৩টি কোরবানির গরুসহ এক ব্যবসায়ী নিখোঁজের ঘটনা ঘটেছে। এসময় তীরে সাতরে প্রাণে বাঁচেন ১৪ পাইকার ও ৫টি গরু।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতুর ১৫ নং পিলারের সামনে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

এতে আইয়ুব আলী (৪৫) নামক এক পাইকার নিঁখোজ রয়েছেন। তিনি ফরিদপুরের চরভদ্রাসন এলাকার সালিপুর গ্রামের মৃত আব্দুল মিস্ত্রির পুত্র।

নৌ পুলিশ জানায়, ফরিদপুরের চর ভদ্রাসন এলাকা থেকে ১৫ জন পাইকার ২৮টি কোরবানির গরু নিয়ে ঢাকার কেরাণীগঞ্জের হাটে বিক্রির উদ্দেশ্যে যাওয়ার সময় হঠাৎ কাল বৈশাখীর কবলে পড়েন। এসময় ঝড়ে তাদেে ট্রলারটি পদ্মায় ডুবে যায়।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মোহাম্মদ ইলিয়াস এসব তথ্য নিশ্চিত করেন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে লৌহজং ফায়ার সার্ভিস নদীতে উদ্ধার অভিযান করে। তবে তীব্র স্রোত থাকায় কাজে বেগ পেতে হয়। কাল নিখোঁজ গরু ব্যবসায়ীর খোঁজে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আবার কাজ করবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ