ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে দীর্ঘ যানজট
141

ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে কয়েকটি সেতু নির্মাণ, সংস্কার ও সড়ক ধ্বসে পড়ার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তির শিকার হতে হয় হাজার হাজার মানুষকে।

৯ ডিসেম্বর শনিবার দিনগত রাত আড়াইটা হতে রোববার ১০ ডিসেম্বর ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীিঞ্জ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের ফতুল্লার কাশীপুর দেওয়ান বাড়ি এলাকায় নির্মাণাধীন একটি ব্রীজের পাশে রাস্তা ধ্বসে পড়ে। এছাড়া আরো কয়েকটি ব্রীজের নির্মাণ কাজ চলছে। এতে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে আছে। ধ্বসে যাওয়া রাস্তা সংস্কার করছে সেনাবাহিনীর সদস্যরা। এছাড়াও এ সড়কে মন্ডলবাড়ি ও কাশীপুরের দুটি ব্রীজের নির্মাণ কাজ করার ফলে প্রায় সময় রাস্তা আটকে দেয়া হচ্ছে।

সিরাজগঞ্জ হতে আসা ট্রাক চালক আমিনুল ইসলাম জানান, খালি গাড়ি নিয়ে সিরাজগঞ্জ হতে মাল নিতে মুক্তারপুরের উদ্দেশ্যে রওনা হলে রাত আড়াইটার সময় পঞ্চবটিতে আটকা পড়ি।

শাহ সিমেন্টের কাভার্ডভ্যান চালক সিরাজ মিয়া জানান, রাতে কারখানা হতে সিমেন্ট লোড করে ঢাকার মিরপুরে আনলোড করে পঞ্চবটি এসে রাত ৩টা হতে আটকা পড়ে আছি। গাড়ি নিয়ে সামনেও আগাতে পারছি না পিছনেও যেতে পারছি না।

নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) জিয়াউল হক জানান, ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের কাশীপুরে ব্রীজের পাশে নির্মাণাধীন রাস্তা ধ্বসে পড়ে। এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল জানান, কাশীপুরে ব্রীজের কাজ চলছে যে কারণে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে যানচলাচল বন্ধ আছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ