মুন্সিগঞ্জে অাঞ্চলিক ইজতেমার জুমার জামাতে মুসল্লির ঢল
136

মুন্সিগঞ্জের মিরকাদিমে ধলেশ্বরী নদীর তীরে তিনদিন ব্যাপী অাঞ্চলিক ইজতেমার দ্বিতীয় দিনে শুক্রবার জুমুয়ার নামাজে অংশ নিতে মুসল্লির ঢল দেখা গেছে।

এসময় মিরকাদিমের অাশেপাশের অঞ্চলগুলো থেকে পায়ে হেটে এবং নদীপথে ট্রলারযোগেও মুসল্লিদের অংশ নিতে দেখা যায়।

জুমুয়ার নামায শেষে তারা বিশেষ মোনাজাতে অংশ নিয়ে মুন্সিগঞ্জবাসীর শান্তি ও সৌহার্দের জন্য দোয়া করেন।

এসময় স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, জেলা পুলিশ সুপার জায়েদুল অালম, মিরকাদিম পৌরসভার মেয়র শহীদুল ইসলাম শাহীন, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব অংশ নেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ