ডহরী-তালতলা খালে নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল, ৫ বাল্কহেড জব্দ
22

মুন্সিগঞ্জ, ৯ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী- লৌহজং উপজেলার ডহরী তালতলা খালে নিষেধাজ্ঞা অমান্য করে বাল্কহেড চলাচলের দায়ে ৫টি বাল্কহেড জব্দ করেছে উপজেলা প্রশাসন।

আজ শুক্রবার সকালে নৌপুলিশ ও কোস্টগার্ডকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খালে নৌ দুর্ঘটনা ও নদীভাঙন রোধে বাল্কহেড চলাচলের ওপর আগে থেকেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু কিছু বাল্কহেড সেই নির্দেশনা অমান্য করে চলাচল অব্যাহত রাখে। এ অবস্থায় সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমানকে সঙ্গে নিয়ে উপজেলা প্রশাসন, নৌপুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ৫টি বাল্কহেড জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে অন্যান্য বাল্কহেড দ্রুত খাল ত্যাগ করে চলাচল বন্ধ করে দেয়।

ইউএনও আরও জানান, জব্দ করা বাল্কহেডগুলোর মালিকদের তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ