টিকটক নিয়ে ঝগড়া: স্ত্রীর সাথে অভিমানে নিজেকে শেষ করে দিলেন স্বামী
247

মুন্সিগঞ্জ, ১৯ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পারিবারিক কলহের জেরে সমির দাস (২০) নামে এক যুবক বসত ঘরের ফ্যানের সাথে কাপড় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের মনিপাড়া গ্রামে ওই যুবকের বসত ঘরে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

মৃত সমির দাস মনিপাড়া গ্রামের পুল্লাত দাসের ছেলে।

নিহতের মা সবিতা রানী দাস বলেন, আমার ছেলে ভালোবেসে বিয়ে করে৷ আমার ছেলের বৌ টিকটক করতো। এ নিয়ে তাদের সাথে মাঝে মধ্যে ঝগড়াঝাঁটি হতো এবং তারা নিজেরাই মিটিয়ে নিতো। ৩ দিন আগে আমার ছেলের বৌ বাড়ি থেকে তার বাবার বাড়িতে যায়। আমার ছেলেকে তার শ্বাশুড়ি ফোনে আমি এবং আমার ছেলেকে নিয়ে কটুক্তি করে কথা বলে। ফোনে তার শ্বাশুরি আমার ছেলের কাছে তার মেয়েকে আর দিবে না বলে জানায়। এতে হয়তো আমার ছেলে মনে মনে কষ্ট পেয়ে আজকে সকালে আত্মহত্যা করেছে। আমার ছেলে মারা যাওয়ার পেছনে আমার ছেলের বৌয়ের হাত আছে।

এ বিষয়ে শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাইজুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে যাই। নিহতের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ