টঙ্গিবাড়ীতে স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু: স্ত্রী আটক
115

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীর উত্তর বেতকা গ্রামে স্ত্রীর আঘাতে স্বামী কবির হোসেন (২৬) মৃত্যু হয়েছে। শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রোববার বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে। কবির হোসেন বেতকা ইউনিয়নের উত্তর বেতকা গ্রামের শফি আলমের ছেলে বলে জানা গেছে।

এদিকে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী ইয়াসমিন আক্তারকে (২০) আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজু করার পক্রিয়া চলছে বলে জান গেছে।

জানা গেছে, শনিবার দিনগত রাতে উত্তর বেতকা গ্রামের নিজ বসতঘরে স্বামী কবির হোসেনের সঙ্গে স্ত্রী ইয়াসমিন আক্তারের ঝগড়া হয়। এ সময় দুইজনই হাতাহাতিতে লিপ্ত হলে এক পর্যায়ে স্ত্রী তার স্বামী গোপনাঙ্গে আঘাত করে। এতে ঘটনাস্থলেই স্বামী কবির হোসেনের মৃত্যু হয়।

টঙ্গিবাড়ী থানার এএসআই ফিরোজ আলম জানান, বর্তমানে ঘটনাস্থলে ঘটনার তদন্ত করা হচ্ছে। স্ত্রী ইয়াসমিন আক্তারকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আরও বিস্তারিত জানা যাবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ