মুন্সীগঞ্জে ট্রাফিক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর এলাকায় পুলিশ লাইনের সম্মেলন কক্ষে রোববার ট্রাফিক সচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিতকরণে পুলিশ প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিক ও চালকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকার পুলিশ স্টাফ কলেজের রেক্টর( অতিরিক্ত আইজিপি) ফাতেমা বেগম। পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন এএসপি(ট্রাফিক) কামরুল হাসান, জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ বেপারী, জেলা কৃষক লীগের সভাপতি মহসীন মাখন, শ্রমিক লীগ নেতা দেলোয়ার হোসেন প্রমুখ। এসময় এডিশনাল এসপি এবিএম মাসুদসহ ৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
129
মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর এলাকায় পুলিশ লাইনের সম্মেলন কক্ষে রোববার ট্রাফিক সচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিতকরণে পুলিশ প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিক ও চালকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকার পুলিশ স্টাফ কলেজের রেক্টর( অতিরিক্ত আইজিপি) ফাতেমা বেগম।
পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন এএসপি(ট্রাফিক) কামরুল হাসান, জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ বেপারী, জেলা কৃষক লীগের সভাপতি মহসীন মাখন, শ্রমিক লীগ নেতা দেলোয়ার হোসেন প্রমুখ। এসময় এডিশনাল এসপি এবিএম মাসুদসহ ৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









