জেলা তথ্য অফিসের উদ্যোগে মুন্সিগঞ্জে নারী সমাবেশ ও আলোচনা সভা
মুন্সিগঞ্জ, ১৭ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুলের হলরুমে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতিসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে এ সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়ন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ডেঙ্গু এবং হাম-রুবেলা প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমের সদ্ব্যবহার, বাল্যবিবাহ, যৌতুক, মাদক প্রতিরোধ ও ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার তপন চন্দ্র বেপারী। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক কীর্ত্তন চন্দ্র পাল ও সেলিনা মোলায়েমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানে নারী-পুরুষ মিলিয়ে প্রায় শতাধিক মানুষ অংশ নেন।








