জীবন জীবনের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক শিশু পেল ঈদের নতুন পোশাক
159

মুন্সিগঞ্জ, ১৮ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে সুবিধাবঞ্চিত শিশু ও পথচারীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ঈদ উপহার বিতরণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জীবন জীবনের জন্য যুব ফাউন্ডেশন-মুন্সিগঞ্জ’।

আজ বুধবার পবিত্র রমজানের ২৯তম দিনে জেলার কাচারি ও শিল্পকলা একাডেমি এলাকার আশপাশে অবস্থানরত পথশিশু, দিনমজুর ও অসহায় মানুষের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।

“একসাথে ঈদ—একসাথে আনন্দ” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

এ বছর উপহারের মধ্যে পুরুষদের জন্য ছিল পাঞ্জাবি, লুঙ্গি ও টি-শার্ট এবং নারী ও ভিক্ষুকদের জন্য শাড়ি ও নতুন ঈদের পোশাক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্য ঐক্য মঞ্চ, মুন্সিগঞ্জের সভাপতি জাহাঙ্গীর আলম ঢালি। কর্মসূচি পরিচালনা করেন সংগঠনের সভাপতি সাজাদ হোসেন তামিম।

এসময় আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি তিশা আক্তার, সাধারণ সম্পাদক মো. আলিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, দপ্তর সম্পাদক তাহেরা আক্তার সায়মা, উপ-দপ্তর সম্পাদক মৌসুমি আক্তার, প্রচার সম্পাদক মো. হাসান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মারজিয়া আক্তার সামান্তা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেরুন নেছা মিস্টি, রক্ত বিষয়ক সম্পাদক আরিফা আক্তার, সহ-রক্ত বিষয়ক সম্পাদক মানসুরা আক্তার মিমসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

আয়োজকরা জানান, পথশিশুরা সমাজের সবচেয়ে সুবিধাবঞ্চিত অংশ, যারা প্রতিনিয়ত সংগ্রাম করে জীবনযাপন করে। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং নতুন পোশাকের হাসি উপহার দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তারা আরও বলেন, মানুষের মুখে হাসি ফোটানো এবং মানবিক সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়াই তাদের এই কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ