জাহিদুল ইসলামের কবিতা: বসন্তের হাওয়া
মুন্সিগঞ্জ, ২৮ এপ্রিল ২০২৫, (আমার বিক্রমপুর) বসন্তের হাওয়া জাহিদুল ইসলাম বসন্ত ভোরে রেলগাঁয়ের পাশে, মিষ্টি হাওয়ায় হারায় মন আনমনে। বসন্ত আসে, জাগায় শত আশা, কোকিল গায় মধুর গীত নিরবধি। বাতাসের তালে উড়ে চলে স্বপ্ন, আনন্দে ভেসে যায় হৃদয়ের ধারা। বসন্তের জোয়ারে মাতে সব প্রাণ, ফাগুনের মিলনে জাগে বিশ্বছন্দ। বসন্তের হাওয়া বয়ে আনে দোলা, মানুষের প্রাণে প্রেমের কলতান। আমি রোজ যাই স্টেশনের পাশে, শুধু তোমার কোকিল-সুরের আশায়। রাত কেটে যায় তোমার দর্শনে, আসবে কি তুমি বসন্ত প্রহরে? পরশের আশায় জেগে থাকে মন, আশার আলোয়...
336
মুন্সিগঞ্জ, ২৮ এপ্রিল ২০২৫, (আমার বিক্রমপুর)
বসন্তের হাওয়া
জাহিদুল ইসলাম
বসন্ত ভোরে রেলগাঁয়ের পাশে,
মিষ্টি হাওয়ায় হারায় মন আনমনে।
বসন্ত আসে, জাগায় শত আশা,
কোকিল গায় মধুর গীত নিরবধি।
বাতাসের তালে উড়ে চলে স্বপ্ন,
আনন্দে ভেসে যায় হৃদয়ের ধারা।
বসন্তের জোয়ারে মাতে সব প্রাণ,
ফাগুনের মিলনে জাগে বিশ্বছন্দ।
বসন্তের হাওয়া বয়ে আনে দোলা,
মানুষের প্রাণে প্রেমের কলতান।
আমি রোজ যাই স্টেশনের পাশে,
শুধু তোমার কোকিল-সুরের আশায়।
রাত কেটে যায় তোমার দর্শনে,
আসবে কি তুমি বসন্ত প্রহরে?
পরশের আশায় জেগে থাকে মন,
আশার আলোয় ভরে ওঠে প্রাণ।
বন্ধু আমার, বসন্ত বেলায়,
ফুলের রাণী তুমি গোলাপের গাঁথা।
তোমায় জানাই বসন্তের শুভেচ্ছা,
যদি পাই মনের কোণে একটু আশ্রয়।
-জাহিদুল ইসলাম, শিক্ষার্থী- সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ।









