কাল সকাল ৭টা থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না মুন্সিগঞ্জ সদরের ৪১ এলাকায়
২৬১৭

মুন্সিগঞ্জ, ৮ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

জরুরি লাইন রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ে কাজের জন্য মুন্সিগঞ্জ সদর উপজেলার ৪১টি এলাকায় আগামীকাল শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পঞ্চসার ৩৩ কেভি ফিডারের জরুরি লাইন রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ে কাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে মিরেশ্বর, পঞ্চসার (ইটখোলা), বাস্তুহারা, গোসাইবাগ, বাগবাড়ী, মুক্তারপুর, খালাসীবাড়ী, নতুনগাঁও, নয়াগাঁও মধ্যপাড়া, মানিকপুর, ইদ্রাকপুর, উত্তর কোটগাঁও, হাসপাতাল, সুপারমার্কেট, পুলিশ ফাঁড়ি, পঞ্চসার, মানিকপুর দশতলা, গনকপাড়া, কোটগাঁও, সরদারপাড়া, মধ্য কোটগাঁও, দেওভোগ, ভিটিশীল মন্দির, মুন্সিগঞ্জ সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্সিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, দুর্গাবাড়ী, রামেরগাঁও, জোড়পুকুরপাড়, আধারিয়াতলা, সরকারপাড়া, দক্ষিণ রামগোপালপুর (বাঁশপট্টি), দশকানি, মুক্তারপুর চৌধুরীবাড়ী, দয়াল বাজার, বৈখর, চম্পাতলা, রনছ রুহিতপুর, রনছ পারুলপাড়া, মুক্তারপুর বিসিক, ডিঙ্গাভাঙ্গা ও সড়ক ভবন এলাকায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, কাজের প্রয়োজনে নির্ধারিত সময়সূচির কিছুটা পরিবর্তন হতে পারে। একই সঙ্গে কারিগরি প্রয়োজনে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। এ কারণে সবাইকে বিদ্যুৎ লাইনের কাছাকাছি না গিয়ে নিরাপদ দূরত্বে অবস্থান করার অনুরোধ করা হয়েছে।

সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

বিদ্যুৎ সংক্রান্ত জরুরি প্রয়োজনে ইদ্রাকপুর অভিযোগ কেন্দ্রে ০১৭৬৯৪০১৪৭০, মাঠপাড়া অভিযোগ কেন্দ্রে ০১৭৬৯৪০১৪৭১ এবং আলীরটেক অভিযোগ কেন্দ্রে ০১৭০৪১০৫৭৯৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সানোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ