করোনাভাইরাসে মুন্সিগঞ্জে নতুন আক্রান্ত ৭৬ জন সহ মোট ১০৩৫
120

মুন্সিগঞ্জ, ৭ জুন, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আজ আরও ৭৬ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ১০৩৫ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ রোববার (৭ জুন) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ২৪ জন, গজারিয়া উপজেলার ৭ জন, টংগিবাড়ী উপজেলার ১১ জন, লৌহজং উপজেলার ১৯ জন, সিরাজদিখান উপজেলার ২ জন ও শ্রীনগর উপজেলার ১৩ জন।

মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- রোববার, ৭ জুন, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর৪৭০১৭১২২
গজারিয়া১০৬৩২
টংগিবাড়ী৭৫২৮
লৌহজং১২৭২০
সিরাজদিখান১৪২৫৫
শ্রীনগর১১৫৪৩
 সর্বমোট- ১০৩৫সর্বমোট- ২৮সর্বমোট- ৩০০
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (৭ জুন) ৫৭০৯ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৫২৪২ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ১০৩৫, মৃত ২৮, সুস্থ ৩০০ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৪৬৭ জনের।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ