করোনাভাইরাস: মুন্সিগঞ্জে নতুন আক্রান্ত ৪৪ জন সহ মোট ২২৫০
২১০

মুন্সিগঞ্জ, ৪ জুলাই, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আজ আরও ৪৪ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ২২৫০ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ শনিবার (৪ জুলাই) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ১০ জন, টংগিবাড়ী উপজেলার ৫ জন, সিরাজদিখান উপজেলার ৬ জন, লৌহজং উপজেলার ৮ জন, শ্রীনগর উপজেলার ১০ জন ও গজারিয়া উপজেলার ৫ জন।

মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- শনিবার, ৪ জুলাই, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর৯৫১২৪২৩৭
গজারিয়া২৪১২৯০
টংগিবাড়ী২০৯৮৬২
লৌহজং৩০৩৫১৪০
সিরাজদিখান৩৪২৮২৩২
শ্রীনগর২০৪৪৯০
 সর্বমোট- ২২৫০সর্বমোট- ৫২সর্বমোট- ৮৫১
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (৪ জুলাই) ১০৭৪২ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১০৫৬৩ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ২২৫০, মৃত ৫২, সুস্থ ৮৫১ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ১৭৯ জনের।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ