করোনা: শ্রীনগরে কর্মহীনদের পাশে উপজেলা চেয়ারম্যান মামুন
131

মুন্সিগঞ্জ, ২৪ এপ্রিল, ২০২০, আমিনুল ইসলাম (আমার বিক্রমপুর)

করোনা ভাইরাস সংক্রমণ রোধে শ্রীনগর সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কর্মহীন ৪৫০টি পরিবারকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুনের ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন উপস্থিত থেকে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন।

প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ৪ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার ভোজ্যতেল ও ১টি করে হাত ধোয়ার সাবান দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন উর রশিদসহ মো. মান্নান মোড়ল, জুয়েল লস্কর, হুমায়ুন গাজী, সিদ্দিক মোল্লা ও ওয়ার্ড সদস্যবৃন্দ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ