করোনা: রামপালে ইফতার সামগ্রী বিতরণ
132

মুন্সিগঞ্জ, ২৪ এপ্রিল, ২০২০, রুবেল মাদবর (আমার বিক্রমপুর)

করোনা পরিস্থিতিতে ঘরবন্দি কর্মহীনদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন রামপাল ইউনিয়নের চেয়ারম্যান বাচ্চু শেখ।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া, রামপাল স্ক‌ু‌ল ও তিন‌সি‌ড়ি ব‌সিরুন‌নেসা স্কু‌ল থে‌কে ইউ‌নিয়নের বি‌ভিন্ন এলাকায় চাল, মুশুরী ডাল, তৈল, বু‌টের ডাল, খেজুর, এসব খাদ‌্য সামগ্রী বিতরণ করা হয়।

রামপাল ইউ‌নিয়ন চেয়ারম‌্যান মোঃ বাচ্চু শেখ তার নিজ অর্থায়‌নে ২ হাজার প‌রিবারের মা‌ঝে খাদ‌্য সামগ্রী বিতরন ক‌রেন।

বাচ্চু শেখ বলেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ দিন‌দিন বে‌ড়েই চল‌ছে। এখন আমা‌দের নামাজ প‌ড়ে আল্লাহর কা‌ছে দোয়া ও মাফ চাই‌তে হ‌বে আল্লাহ আমা‌দের মাফ কর‌লে মাফ পা‌বো এছাড়া আমা‌দের কোন উপায় নাই।

তি‌নি আ‌রো ব‌লেন, প্রতি‌দিন ডাকাত ডাকাত গুজব উ‌ঠে‌ছে আপনারা গুজ‌বে কান দি‌বেন না। আমা‌দের সর্তক থাক‌তে হ‌বে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ