করোনা: মুন্সিগঞ্জে নতুন ‘পজেটিভ’ ৩১, সর্বমোট ১৯৭
২০৭

মুন্সিগঞ্জ, ৫ মে, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে সর্বশেষ তথ্যে আজ আরও ৩১ জন নমুনা পরীক্ষায় সনাক্তকৃত ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে সর্বমোট সংক্রামিত রোগীর সংখ্যা ১৯৭ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ মঙ্গলবার (৫ মে) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

মুন্সিগঞ্জ জেলায় করোনা আক্রান্তের চিত্র- মঙ্গলবার, ৫ মে এপ্রিল, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর৮৩৪১
গজারিয়া১৯–০
টংগিবাড়ী১২২০
লৌহজং১৬১–
সিরাজদিখান৪৪–২
শ্রীনগর২৩–১
সর্বমোট- ১৯৭সর্বমোট-৭সর্বমোট- ৪
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (৫ মে) ১১২৩ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে …. জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ১৯৭, মৃত ৭, সুস্থ ৪ জন। রেজাল্ট বাকি আছে …জনের।

১৯৭ জনের মধ্যে ৬ জনের করোনা সংক্রমণের খবর নিশ্চিত হওয়া গেছে তারা মারা যাওয়ার পর। আর একজন করোনা পজেটিভ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মারা গেছেন।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ