এখনো দেশ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি: এরশাদ
২৪০

স্বাধীনতার ৪৫ বছর পার হলেও এখনো দেশ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বলে আক্ষেপ করেছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার সকালে মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘দেশে জঙ্গিবাদ বলতে বিশেষ কিছু নেই। যা ঘটছে তা সবই সন্ত্রাসী কর্মকাণ্ড। এর সঙ্গে রঙ লাগিয়ে জঙ্গিবাদ বলা হচ্ছে।’

তিনি বলেন, ‘স্বাধীনতার ৪৫ বছর পার হলেও এখনো দেশ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। রাজনৈতিক দলাদলির কারণে দেশ পিছিয়ে পড়েছে। জঙ্গিবাদ শব্দটা আমি বেশি বুঝি না। যা ঘটছে তা সবই সন্ত্রাসী কর্মকাণ্ড। এসবের কারণেই দেশ পিছিয়ে পড়েছে।’

সে  সময় দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ