একাত্তরের ধারাবাহিকতাই চব্বিশ, তবে জনযুদ্ধ আর গণআন্দোলন এক নয়: প্রতিমন্ত্রী ইশরাক
1

মুন্সিগঞ্জ, ৬ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের বিষয় এবং ১৯৭১-এর ধারাবাহিকতাই ২০২৪-এর সৃষ্টি—তবে জনযুদ্ধ ও গণআন্দোলন এক নয়—এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এমপি।

আজ বুধবার (৬ মে) দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন শেষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তাঁর বাবার মুখে শোনা তথ্যমতে তৎকালীন সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণায় জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। তবে গত ১৭ বছর তাঁকে স্বাধীনতার ঘোষক হিসেবে যথাযথ মূল্যায়ন করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের পরাজিত শক্তি এখনো সক্রিয় রয়েছে এবং তারা বিভিন্নভাবে মুক্তিযুদ্ধবিরোধী অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান এবং গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা প্রফেসর গিয়াসউদ্দিন, রফিকুল ইসলাম, ভিপি মাসুম, মো. ইসহাক আলী, মোতাহার হোসেন জাহাঙ্গীর, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং দুই শতাধিক মুক্তিযোদ্ধা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ